ফরিদপুর প্রতিনিধি: অধুনা বিলুপ্তির পথের হারিয়ে যাওয়া একটি সজারু ফরিদপুর জেলার ভাঙ্গা পৌরসভার মহল্লার থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে ভাঙ্গা ফায়ার সার্ভিসের তৎপরতায় সজারুটি উদ্ধার করা হয়েছে বলে স্টেশন অফিসার আবু জাফর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানিয়েছেন, ভাঙ্গা পৌর এলাকার ৬ নং ওয়ার্ড ছিলাধরচর সদরদী মহল্লার হাচান চাকলাদারের বাড়িতে বেশ কিছু দিন ধরে একটি ভবনের নির্মাণ কাজ চলছে। রাতে আঁধারের কোন একটি সময় গর্তের ভিতর একটি সজারু ঢুকে পড়ায় সেখান থেকে আর বেড় হতে পারেনি। সকালে গর্তের ভিতরে সজারু চুপচাপ শান্ত হয়ে বসে থাকতে দেখে ক'জন শিশু তা দেখে উল্লাস করে।
শিশুদের উল্লাস করতে দেখে সেখানে প্রতিবেশীরা ও বাড়ির লোকজন সেখানে এগিয়ে আসেন। সজারুর গর্তে পড়ার খবর ছড়িয়ে পড়লে হাচান চাকলাদারের বাড়ির আঙিনায় ভীড় জমিয়ে তোলেন উৎসব জনতা। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হলে স্টেশন মাষ্টার আবু জাফরের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল থেকে সজারুটিকে নিরাপদে উদ্ধার করেন। সজারুটি বেশ অসুস্থ হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা সজারুটি নিজেদের হেফাজতে রাখার পর অবমুক্ত করার জন্য বনবিভাগের কাছে তুলে দেওয়া হয়।
রিপোর্টার্স২৪/ঝুম