| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ১৭:১৩:৪৪:অপরাহ্ন  |  ৮৬০৭০৩ বার পঠিত
দাগনভূঞা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা বুধবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম সোহরাব আল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, বিআরডিবি চেয়ারম্যান নজির আহাম্মদ, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, পল্লী বিদ্যুৎ ডিজিএম প্রকৌশলী জুয়েল দাশ ও ছাত্র প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম প্রমুখ।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামরুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা, মৎস্য কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আইনুল হোসাইন জিলানী, সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের প্রতিনিধি মোহাম্মদ আবদুর রহিম, আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান হিরো প্রমুখ।

সভায় দীর্ঘ প্রায় ১৯ বছর পর দাগনভূঞা পৌর শহরের নামার বাজার দাদনার খাল দখলমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় প্রশাসনের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং আগামীতে জনস্বার্থে এধরণের অভিযান পরিচালনা অব্যাহত রাখার আহ্বান জানান। উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা উল্লেখ করেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বক্তারা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রত্যয় ব্যক্তসহ সচেতন সমাজ গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। এছাড়াও মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, ফসলি জমির মাটি কাটা, চুরি, ছিনতাই, কিশোর অপরাধ প্রতিরোধসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।


রিপোর্টার্স২৪.এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪