| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ১৭:৩০:৪০:অপরাহ্ন  |  ৮৭৮০৮৩ বার পঠিত
কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। ফিতা কেটে উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়, যা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কৃষি অফিস চত্বরে এসে শেষ হয়। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

উদ্বোধনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. শওকত হোসেন ভূইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের প্রকল্প পরিচালক (পিডি) রবিউল ইসলাম, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. মহসীন আলী, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. ওহিদুজ্জামান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দৌলতপুর উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর বিশ্বাস বলেন, যশোর অঞ্চলের সাতটি জেলায় বাণিজ্যিক কৃষির ব্যাপক প্রসার ঘটেছে। কৃষকরা একই জমিতে একাধিক ফসল চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করছেন। এই মেলার মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি ও কৃষি বিষয়ক জ্ঞান কৃষকদের কাছে তুলে ধরা হচ্ছে, যা প্রয়োগ করে তারা আরও লাভবান হতে পারবেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪