| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় প্রশাসনের বাধায় বন্ধ হলো বিএনপি প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ১৮:০২:৪৩:অপরাহ্ন  |  ৮৫০৪০৩ বার পঠিত
কুষ্টিয়ায় প্রশাসনের বাধায়  বন্ধ হলো বিএনপি প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সাংসদ সৈয়দ মেহেদী আহমেদ রুমির নির্বাচনী প্রচারণায় বিশাল মোটরসাইকেল বহর আটকে দিয়েছে প্রশাসন। বুধবার(২৮ জানুয়া‌রি) দুপুরে ওই আসনে কুমারখালী উপজেলার ছেঁউরিয়া দবির মোল্লা গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নির্বাচনী প্রচারণায় যোগ দিতে বেলা ১১টার পর থেকে ছেঁউড়িয়া দবির মোল্লার গেট এলাকায় কয়েকশ’ মোটরসাইকেল নিয়ে জড়ো হন সৈয়দ মেহেদী আহমেদ রুমির নেতাকর্মী ও সমর্থকরা। পরে সেখান থেকে মোটরসাইকেল বহর নিয়ে বাউল সম্রাট ফকিরের লালন সাঁইয়ের আখড়াবাড়ির মাঠে জড়ো হন। 

খবর পেয়ে কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার পুলিশ নিয়ে হাজির হন সেখানে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্রুত এসব মোটরসাইকেল সরিয়ে না নেওয়া হলে জরিমানা করা হবে বলে জানিয়ে দেন। এতে মোটরসাইকেল নিয়ে ছাত্রভঙ্গ হয়ে যায় নেতাকর্মীরা। পরে নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে ছেঁউড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জড়ো হন। তবে সেখানেও হানা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার। সেখান থেকেও পালিয়ে যান মোটরসাইকেল চালকরা। 

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪