| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে গাজীপুর মহানগর যুবলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ১৮:৪২:৫৩:অপরাহ্ন  |  ৮৪১৭১৩ বার পঠিত
নারায়ণগঞ্জে গাজীপুর মহানগর যুবলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নিষিদ্ধ সংগঠন যুবলীগের গাজীপুর মহানগর শাখার সহ-সভাপতি মো. মমিনকে (২৯) গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ফতুল্লা মডেল থানার আওতাধীন ভূইগড় মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়। গ্রেপ্তার মো. মমিন (২৯) গাজীপুর মহানগর যুবলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর মো. মমিন আত্মগোপনে চলে যান। পরিচয় গোপন করে তিনি ফতুল্লার ভূইগড় মাহমুদপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা আনুমানিক ১টার দিকে ওই ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে থানায় নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, “৫ আগস্টের পর থেকে তিনি নাম-পরিচয় গোপন করে মাহমুদপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তার বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”

তিনি আরও বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪