| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে বিএনপির নির্বাচনী জনসভা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ১৯:১১:০৪:অপরাহ্ন  |  ৮৮২৩৮৬ বার পঠিত
বাউফলে বিএনপির নির্বাচনী জনসভা

বাউফল প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৩টা ৩০ মিনিটে কনকদিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন কনকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খালেদুজ্জামান খান ফোরকান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কনকদিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মো. শহিদুল আলম তালুকদার।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবর রহমান টোটন, সালমা আলম লিলি, কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু এবং কনকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হাওলাদার।

এছাড়াও উপস্থিত ছিলেন কনকদিয়া ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সভাপতি বাবু হিরণ চন্দ্র দাস, ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আসফাকুর রহমান বিপ্লব, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. তসলিম তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, মো. হাসান মঞ্জু, বাউফল পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান খোকনসহ কনকদিয়া ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ মিছিল সহকারে জনসভায় যোগদান করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪