| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিরাজগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ১৩:২৮:২৭:অপরাহ্ন  |  ১৫৯৭৮৪০ বার পঠিত
সিরাজগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন, বগুড়া এবং ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগে সিরাজগঞ্জের কাজীপুরে ১ হাজার ৮২৯ জন গরিব ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজীপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল চর ভানুডাঙ্গা ইছামতি উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন সূত্রে জানা যায়, কাজীপুর উপজেলার যমুনা নদীভাঙন কবলিত দুস্থ ও অসহায় নারী, পুরুষ ও শিশুদের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। চর ভানুডাঙ্গা ইছামতি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মেডিকেল ক্যাম্পে ৬৫৪ জন পুরুষ, ৯৪৫ জন নারী ও ২৪০ জন শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর এই মহৎ উদ্যোগে সিরাজগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের গরিব ও দুঃখী মানুষ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪