| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়পুরহাটে এনসিপি কমিটি স্থগিত ঘোষণার দাবিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ১৪:৪৫:০১:অপরাহ্ন  |  ১৫৯৭৬৪৫ বার পঠিত
জয়পুরহাটে এনসিপি কমিটি স্থগিত ঘোষণার দাবিতে মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি: অদক্ষ ও অকার্যকর হিসেবে ঘোষণা করা জয়পুরহাট জেলা এনসিপি কমিটিকে অবাঞ্চিত ঘোষণা ও স্থগিত করার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে এনসিপির সহযোগী সংগঠন যুবশক্তি ও ছাত্রশক্তির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন এনসিপির জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ওমর আলী বাবু, জেলা যুবশক্তির আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব গোলাপ হোসেন, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক সৈয়দ আহমেদ উল্লাহ শাকিল, সদস্য সচিব মোঃ রাহিছুল ইসলাম এবং ওয়ারিয়র্স অব জুলাই জয়পুরহাট জেলা সদস্য সচিব রাশেদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, এনসিপির আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ কয়েকজন নেতার মধ্যে ব্যাপক স্বেচ্ছাচারিতা দেখা দিয়েছে। তারা সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ করেন না, এবং অন্যান্য নেতাকর্মী ও অঙ্গসংগঠনের সঙ্গে সমন্বয় করেন না। মানববন্ধনে নেতারা দাবি করেন, তারা ১০ দলীয় জোটের সঙ্গে কাজ করতে চান এবং নিজ উদ্যোগে গণভোট প্রচারণায় অংশ নিচ্ছেন। তাই তারা এনসিপির জেলা আহ্বায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা ও স্থগিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে এনসিপির জেলা কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস বলেন, ছাত্রশক্তি ও যুবশক্তি কেন এই মানববন্ধন করেছে তা আমি জানি না। বিষয়টি দলের হাই কমান্ডকে জানানো হয়েছে। আগামীতে ছাত্রশক্তি ও যুবশক্তির নেতৃবৃন্দকে ডেকে বসে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪