| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোল্লাহাটে সরকারি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ২২:৩৯:০৩:অপরাহ্ন  |  ৮৪২০১০ বার পঠিত
মোল্লাহাটে সরকারি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের সুশিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার মাধ্যমে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, বিদ্যালয়ের এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়। এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী ও সাবেক সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদের তত্ত্বাবধানে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, সাংবাদিক কেএম মাহামুদুল হকসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণ।

উদ্বোধনী দিনে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। তিন দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪