| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপ বয়কটের সাহস পাকিস্তানের নেই: আজিঙ্কা রাহানে

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৯, ২০২৬ ইং | ১২:০৫:৫১:অপরাহ্ন  |  ৮৪৭২৫৫ বার পঠিত
বিশ্বকাপ বয়কটের সাহস পাকিস্তানের নেই: আজিঙ্কা রাহানে
ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের পাশে দাঁড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়েছে পাকিস্তান। তবে এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। বরং পাকিস্তান দল ইতিমধ্যেই ঘোষণা করেছে। পিসিবির প্রধান মহসিন নাকভি জানিয়েছেন, আগামীকাল শুক্রবার থেকে সোমবারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। কিন্তু প্রশ্ন হলো পাকিস্তান কি সত্যিই বিশ্বকাপ বয়কট করতে সক্ষম হবে?

ভারত ও পাকিস্তানের চুক্তি অনুযায়ী, পাকিস্তান তাদের বিশ্বকাপ ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়। ভারতের তারকা ক্রিকেটার আজিঙ্কা রাহানে মনে করেন, পাকিস্তানের মধ্যে এমন সাহস নেই। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, আমার মনে হয় পাকিস্তান বিশ্বকাপে না এসে থাকতে পারবে না। আমি মনে করি না তাদের সেই সাহস আছে।

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তিনি বলেন, পাকিস্তান অবশ্যই বিশ্বকাপ খেলবে। মানুষ অনেক সময় বোকার মতো কাজ করে, কিন্তু তারা বোকা নয়। এটি ক্লাব ক্রিকেট নয়, বিশ্বকাপ। তারা বলতে পারবে না, ‘আমরা ভারতের বিপক্ষে খেলব না।’ পাকিস্তান যদি না আসে, তাদের ক্রিকেটে বিশাল প্রভাব পড়বে।

পিসিবি বর্তমানে আর্থিক সংকটে জর্জরিত। বিশ্বকাপে অংশ না নিলে তারা বড় ধরনের আর্থিক ধাক্কা পাবেন। হার্শা ভোগলে আরও মন্তব্য করেছেন, পাকিস্তানও জানে, তারা বিশ্বকাপে খেলবে। তারা যদি বিশ্বকাপ বয়কট করার কথা বলত, কেউ তাদের জোর করে আহ্বান জানাত না। ফলে, পাকিস্তানও জানে বিশ্বকাপে তাদের আসতেই হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪