বগুড়া প্রতিনিধি: রংপুর বিভাগীয় পূজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক বগুড়ার চেলোপাড়ার বিজয় পান্ডে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সদস্য হিসেবে যোগদান করেছেন। ক্লাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিনি ক্লাবের ১৪৫তম সদস্য হয়েছেন।
ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক মাহবুবর রহমান শাহীন স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব বাংলাদেশের একটি প্রাচীন ও সফল ফুটবল ক্লাব। ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি প্রথমে মুসলিম ওয়ান্ডারার্স নামে পরিচিত ছিল। সময়ের সঙ্গে সঙ্গে এটি ঢাকা ওয়ান্ডারার্স নামে পরিচিতি পায় এবং পুরান ঢাকার ক্রীড়া অঙ্গনে একটি বিশিষ্ট অবস্থান লাভ করে।
ক্লাবের প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গাফফারের নেতৃত্বে দলটি ঢাকার ফুটবল দৃশ্যে আত্মপ্রকাশ করে এবং বাঙালি ফুটবলে জনপ্রিয় একটি নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৫০ ও ৬০-এর দশকে ওয়ান্ডারার্স ঘরোয়া খেলায় আধিপত্য বিস্তার করত এবং বাংলাদেশের স্বাধীনতার আগে উপমহাদেশের অন্যতম বৃহত্তম ক্লাব হিসাবে বিবেচিত হত।
রিপোর্টার্স২৪/ঝুম