| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শনিবার চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধের ঘোষণা শ্রমিক দলের

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৯, ২০২৬ ইং | ১৬:৫০:১৮:অপরাহ্ন  |  ৮৬৮৪২৬ বার পঠিত
শনিবার চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধের ঘোষণা শ্রমিক দলের
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বন্দর বেসরকারিকরণের উদ্যোগ বাতিল না করা হলে শনিবার (৩১ জানুয়ারি) বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নগরের আগ্রাবাদের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রমিক দলের নেতারা এ কর্মসূচির ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সব অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকবে। একইসঙ্গে রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রশাসনিক ও অপ্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নেতারা বলেন, এর মধ্যে সরকার যদি সিদ্ধান্ত পরিবর্তন না করে এবং বন্দর বেসরকারিকরণ হবে না এমন ঘোষণা না দেয়, তাহলে রোববার আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে চট্টগ্রাম বন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

এদিকে, বন্দর বেসরকারিকরণের প্রতিবাদে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান ভবনের সামনে অর্ধশতাধিক শ্রমিক বিক্ষোভ করেন। এ সময় তারা ‘গো ব্যাক গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’ স্লোগান দেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের (সাবেক সিবিএ) নেতৃবৃন্দের মধ্যে মো. হুমায়ুন কবীর, ইব্রাহীম খোকন, মো. হারুন ও তসলিম হোসেন সেলিম।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪