| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ বোরহানি, বাসি খাবার সংরক্ষণ করায় জরিমানা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৯, ২০২৬ ইং | ১২:৫০:০০:অপরাহ্ন  |  ১৫৪৫২১৩ বার পঠিত
চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ বোরহানি, বাসি খাবার সংরক্ষণ করায় জরিমানা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের তালতলা এলাকায় মেয়াদোত্তীর্ণ বোরহানি ও বাসি খাবার বিক্রির জন্য সংরক্ষণ করায় প্রতিষ্ঠান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, শহরের তালতলা এলাকায় পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদোত্তীর্ণ বোরহানি ফ্রিজে বিক্রয়ের জন্য সংরক্ষণ করা এবং ফ্রিজে কাঁচা মাংসের সাথে বাসি রান্না করা খাবার সংরক্ষণ করার অপরাধে কালাম বিরিয়ানি হাউজ এর মালিককে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় মেয়াদোত্তীর্ণ বোরহানি ধ্বংস করা হয়।  

অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪