| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাট সুগন্ধি বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৯, ২০২৬ ইং | ১৯:২৭:৫৭:অপরাহ্ন  |  ৮৪২১১৭ বার পঠিত
বাগেরহাট সুগন্ধি বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ঐতিহ্যবাহী সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব আশরাফ ঢালীর সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র সাংবাদিক তরিকুল মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখালগাছি ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ইলিয়াস খান।

এ সময় রাখালগাছি ইউনিয়ন বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি, বিশিষ্ট ব্যবসায়ী শেখ মনজুর আলম, নূর মোহাম্মদ শেখ, রাখালগাছি ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মনি শংকর কুন্ডু, ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আকবর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্পনা রানী ঘোষ, সহকারী শিক্ষক আনন্দ কুমার কুন্ডু, শুক্লা রানী সাহা, শেখ আসিফ ইকবাল, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালীসহ বিদ্যালয়ের অভিভাবক, ছাত্রছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৩৫টি ইভেন্টে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এর আগে বুধবার (২৮ জানুয়ারি) সকালে দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের আয়োজক আলহাজ্ব আশরাফ ঢালী।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪