| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে জনসভা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৯, ২০২৬ ইং | ১৯:৩৭:৩৩:অপরাহ্ন  |  ৮৫৬৪৬৫ বার পঠিত
বাগেরহাটে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে জনসভা

বাগেরহাট প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বাগেরহাট সদর উপজেলার ১নং কাড়াপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বাগেরহাট-খুলনা মহাসড়কের মেঘনিতলা বাজারে উক্ত জনসভা অনুষ্ঠিত হয়। কাড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে হলে অবশ্যই সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে। আজ আমরা অধিকার আদায়ে রাজপথে নেমেছি। কোনো ভয়ভীতি দেখিয়ে বা ষড়যন্ত্র করে, ধর্মের নামে প্রতারণা করে ধানের শীষের গণজোয়ার আটকানো যাবে না। জনগণের অধিকার ফিরিয়ে দিতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। আসন্ন নির্বাচনে জনগণই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসবে।”

জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব শেখ রমোজ্জাফ্ফর রহমান আলম, জেলা বিএনপির সদস্য খাঁন মনিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা এবং জেলা মহিলা দলের সভানেত্রী শাহিদা আক্তার।

এ সময় কাড়াপাড়া ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি ও উপজেলা বিএনপি এবং তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪