| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আচরণ বিধি লঙ্ঘন: চাঁদপুরে বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই প্রার্থীকে শো-কজ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৯, ২০২৬ ইং | ২০:০২:০১:অপরাহ্ন  |  ৮৩১১৬২ বার পঠিত
আচরণ বিধি লঙ্ঘন: চাঁদপুরে বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই প্রার্থীকে শো-কজ

চাঁদপুর প্রতিনিধি: নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মমিনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী পাটোয়ারিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ জারি করেছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান (সিভিল জজ) নুরুল্লাহ সিদ্দিকী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে চাঁদপুর-৫ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মমিনুল হক নির্বাচনী এলাকায় তার ছবি ও ধানের শীষ প্রতীকের সঙ্গে সংবলিত ‘জনাব ইঞ্জি: মমিনুল হক ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’ লেখা রঙিন প্লাস্টিকের পেস্টুন গাছে সাটিয়েছেন। গত ২৭ জানুয়ারি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শনকালে পুলিশ ও সেনা সদস্যদের উপস্থিতিতে এটি কমিটির দৃষ্টিগোচর হয়। এছাড়া নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে এরকম আরও কয়েকটি রঙিন পেস্টুন দেখা গেছে। এটি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ।

একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী পাটোয়ারি নির্বাচনী এলাকায় তার ছবি ও হাতপাখা প্রতীকের সঙ্গে সংবলিত ‘আলহাজ¦ মোহাম্মদ আলী পাটোয়ারিকে হাতপাখা মার্কায় ভোট দিন’ লেখা রঙিন পোস্টার দেয়ালে ব্যবহার করেছেন। গত ২৭ জানুয়ারি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শনকালে পুলিশ ও সেনা সদস্যদের উপস্থিতিতে এটি কমিটির দৃষ্টিগোচর হয়। নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে এরকম আরও কয়েকটি রঙিন পোস্টার দেখা গেছে। এটি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ।

এমন পরিস্থিতিতে উভয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য আগামী ২ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টায় হাজীগঞ্জ সিভিল জজ আদালত, চাঁদপুর (জেলা জজ আদালত ভবন) এ নিজে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যর্থ হলে বক্তব্য ব্যতীত উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে।

উভয় কারণ দর্শানোর নোটিশ অতিসত্বর জারি করে, জারির প্রতিবেদন কার্যালয়ে প্রেরণের জন্য হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে নির্দেশ প্রদান করা হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪