| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমি নাটোরের মানুষকে শান্তি এবং উন্নয়ন দিবো: দুলু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ১৩:১০:৫৭:অপরাহ্ন  |  ৮৩৭১০৮ বার পঠিত
আমি নাটোরের মানুষকে শান্তি এবং উন্নয়ন দিবো: দুলু

নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয়  নেতা  ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের  বিএনপি মনোনীত ধানের  শীষ  প্রার্থী  অ্যাডভোকেট এম  রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন।

আগামী ১২ ফ্রেবুয়ারী নির্বাচনের পর আল্লাহ যদি আমাকে বিজয় করে আমার কাছে সবচেয়ে গুরুপ্তপূর্ণ বিষয় প্রতিটা বেকার যুবক যুবতী ছাত্র ছাত্রী কর্মসংস্থান অত্যান্ত গুরুপ্তপূর্ণ আমি কর্মসংস্থান এবং নাটোরের মানুষের জন্য গ্যাসের সংযোগ প্রতিটা মানুষের ঘরে ঘরে প্রোছে দিবো। এখানে শিক্ষা স্বাস্থ্য  এবং আইন শৃঙ্খলা মানুষের জন্য সবচেয়ে বড়  নিরাপত্তা। আমি নাটোরের মানুষকে শান্তি এবং উন্নয়ন দিবো।  

শুক্রবার  (৩০ জানুয়ারি) সকালে  নাটোর শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত নাটোর ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নির্বাচনী ইশতেহার ঘোষনায়   তিনি  এসব কথা বলেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব,জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম,নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রুহুল আমিন তালুকদার টগর,সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম  সহ  বিএনপির  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪