| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রমিক উধাও ও খামারের মুরগি লাপাত্তা, রহস্য ঘনীভূত

নিখোঁজের তিন দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ১৩:৩২:৪৩:অপরাহ্ন  |  ৮২৪২৯৩ বার পঠিত
নিখোঁজের তিন দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর বেলাবো উপজেলায় নিখোঁজের তিন দিন পর আজিমুল কাদের ভূঁইয়া (৪০) নামের এক সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আজিমুল কাদের ভূঁইয়া ওই এলাকার মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। তিনি বেলাবো উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাজনাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি পোল্ট্রি খামার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে নিজ এলাকার পোল্ট্রি খামার থেকে বের হওয়ার পর আজিমুল কাদের ভূঁইয়া নিখোঁজ হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের পরদিন বুধবার তার ভাগিনা উমর ফারুক বেলাবো থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিহতের স্বজনদের দাবি, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে আজিমুল কাদের তার খামারে কাজের জন্য দুইজন শ্রমিক নিয়োগ দিয়েছিলেন। তাদের একজনের নাম রুবেল জানা গেলেও অপরজনের পরিচয় জানা যায়নি। আজিমুল নিখোঁজ হওয়ার পর থেকে ওই দুই শ্রমিকও উধাও রয়েছেন। পাশাপাশি খামারে থাকা সব মুরগিও নিখোঁজ রয়েছে। এসব কারণে ঘটনাটি আরও রহস্যজনক বলে মনে করছেন পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয় বাসিন্দারা একটি ডোবায় বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বেলাবো থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন বলেন, জিডি দায়েরের পর থেকেই নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশ কাজ করছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার হওয়া মরদেহটি আজিমুল কাদের ভূঁইয়ার বলে শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে। তদন্ত শেষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪