| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুঃশাসন যেন ফিরে না আসে, ১২ ফেব্রুয়ারি সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ দিন: শফিকুর রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ১৩:৫৭:৪৮:অপরাহ্ন  |  ৮৪৩৩২৪ বার পঠিত
দুঃশাসন যেন ফিরে না আসে, ১২ ফেব্রুয়ারি সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ দিন: শফিকুর রহমান

নোয়াখালী প্রতিনিধি: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, সাড়ে ১৫ বছরের দুঃশাসনের স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে বলা হয়, আমরা ইনসাফ কায়েম করতে চাই এবং দুঃশাসনমুক্ত বাংলাদেশ চাই। সেই দুঃশাসন যেন ফিরে না আসে, সেজন্য আগামী ১২ তারিখ সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জিলা সরকারি বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। পরে তিনি নোয়াখালী ছয়টি আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন।

চাঁদাবাজদের উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন, চাঁদাবাজি ছেড়ে দিন, এটা হারাম। হারাম টাকা দিয়ে পরিবার ও সন্তানদের অকল্যাণ ডেকে আনবেন না। সম্পদের অভাব হলে সীমিত সম্পদ ভাগ করে খাওয়ার আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট করেন যে, জনগণের আমানত নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

নির্বাচনী একটি ঐক্যের বিষয়ে তিনি বলেন, যাকে যেখানেই ভোট দেওয়া হোক, ধরে নিতে হবে তার মাঝে ১১টি প্রতীকই বিদ্যমান। আমরা সবাই এক মায়ের সন্তানের মতো মিলেমিশে কাজ করবো। বিশেষ করে ৪টি আসনে ‘দাঁড়িপাল্লা’ এবং ২টিতে ‘শাপলা কলি’ প্রতীকের কথা উল্লেখ করে কর্মীদের মনের অভিমান ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪