| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অসাধু কারা সদস্যদের সহায়তায় সেই তিন আসামি পালিয়ে যায়: র‌্যাব

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ০৯:১২:৪৩:পূর্বাহ্ন  |  ১৫৮৩৭৭৯ বার পঠিত
অসাধু কারা সদস্যদের সহায়তায় সেই তিন আসামি পালিয়ে যায়: র‌্যাব
ছবির ক্যাপশন: সংগৃহীত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামি অসাধু কারা সদস্যদের সহায়তায় পালিয়ে গেছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১৪ ময়মনসিংহ সদর দপ্তরের অধিনায়ক নয়মুল হাসান।

শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় ময়মনসিংহ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসামিরা হলেন- মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তারা একই উপজেলার তারাটি গ্রামের হযরত আলীর ছেলে। গত ২৩ জানুয়ারি তাদের গ্রেপ্তার করা হয় এবং কারাগারে রাখা হয়েছিল।

২৭ জানুয়ারি কারাগারের কিছু অসাধু সদস্যদের সহায়তায় তারা পালিয়ে যায়। বিষয়টি র‌্যাবের নজরে আসলে অভিযান চালানো হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে টাঙ্গাইল থেকে তাদের পুনরায় গ্রেপ্তার করা হয়।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪