| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘জান্নাতের টিকিট দেওয়া দলের এখন ভোট কেনা লাগে কেন?’

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ১৭:৪২:৩৩:অপরাহ্ন  |  ৮৬৬২০১ বার পঠিত
‘জান্নাতের টিকিট দেওয়া দলের এখন ভোট কেনা লাগে কেন?’

বরগুনা প্রতিনিধি: বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মণি বলেছেন, ‘জামায়াত দাবি করে তারা মারা গেলে জান্নাত দিতে পারবে, অথচ এখন তাদের টাকা দিয়ে ভোট কিনতে হচ্ছে! জান্নাতের টিকিট দেওয়া দলের এখন ভোট কেনা লাগে কেন?’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় জেলার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় নুরুল ইসলাম এ কথা বলেন।

জনসভায় উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে নুরুল ইসলাম বলেন, কেউ কি আগামীকাল সকালে বেঁচে থাকতে চান না বা মরতে চান? উপস্থিত সবাই ‘না’ বললে তিনি বলেন, ‘জামায়াত বেহেশতে পাঠানোর কথা বলছে, কিন্তু কেউ তো মরতেই চায় না। তাহলে তারা বেহেশতে পাঠাবে কীভাবে।’

তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীসহ সংখ্যালঘুদের জান, মাল ও ধর্মের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তাদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে তার ফল ভোগ করতে হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি সংখ্যালঘুদের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪