| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় বাসচাপায় এক বৃদ্ধার মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ১৮:৫৫:১৬:অপরাহ্ন  |  ৮২৬১১২ বার পঠিত
কুষ্টিয়ায় বাসচাপায় এক বৃদ্ধার মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বাসচাপায় আমেনা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সৈয়দ মাসুদ উদ রুমি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বাশআড়া কাসিমপুর গ্রামের মৃত আলী মুদ্দীনের স্ত্রী।

স্থানীয়রা জানান, সেতুর পূর্ব পাশে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাস আমেনা বেগমকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত আমেনা বেগম স্থানীয় একটি হোটেলে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪