| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারগঞ্জে নিখোঁজের ২৩ ঘণ্টা পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ২০:৩৩:১৮:অপরাহ্ন  |  ৮৪৭৪৫০ বার পঠিত
মাদারগঞ্জে নিখোঁজের ২৩ ঘণ্টা পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এবং বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সীমান্তবর্তী ধারাবর্ষা এলাকায় যমুনা নদী থেকে এক বাকপ্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দীর্ঘ আড়াই ঘণ্টা উদ্ধার তৎপরতা শেষে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত শিশু আরিফ (৮) সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার বাসিন্দা কৃষক জাহাঙ্গীর আলমের ছেলে বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ধারাবর্ষা এলাকায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে আরিফ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। 

জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের চেষ্টায় শুক্রবার তার লাশ উদ্ধার করা হয়। নিহত আরিফ কয়েকদিন আগে তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। বাড়িটি যমুনা নদীর তীরবর্তী হওয়ায় সে প্রায়ই নদীতে গোসল করতে যেত। বৃহস্পতিবার দুপুর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাতে জামালপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। শুক্রবার সকালে ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে এবং স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করে।

জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো. সিদ্দুকুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ধারাবর্ষা এলাকা থেকে যমুনা নদীতে শিশুটি নিখোঁজের সংবাদ পাই।

শুক্রবার সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। স্থানীয়দের সহযোগিতায় জাল ফেলে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর শিশু আরিফের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪