| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ২০:৩৩:৫৮:অপরাহ্ন  |  ৮৪৪১৪৫ বার পঠিত
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার ডিজিটাল শিক্ষাপ্রতিষ্ঠান বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ‘কারিগরি শিক্ষা নিলে, দেশ-বিদেশে কর্ম মিলে—একটায় লক্ষ, হতে হবে দক্ষ’ প্রতিপাদ্যকে সামনে রেখে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কলেজ মিলনায়তনে বেলা ১২টায় শুরু হওয়া সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, এবং সঞ্চালনা করেন প্রভাষক মোঃ আবু রেজা।

সমাবেশে অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়, শিক্ষার্থীরা কলেজে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করে ক্লাশ টেস্ট, কুইজ, অ্যাসাইনমেন্ট, ব্যবহারিকসহ অন্যান্য পরীক্ষায় অংশগ্রহণ করে ধারাবাহিক মূল্যায়নের ৪০ শতাংশ নম্বর অর্জন এবং গুণগত কারিগরি শিক্ষা গ্রহণে সহায়তা করবেন।

অভিভাবক ও সুধিজনদের মধ্যে বক্তব্য রাখেন রওশন আলী সরদার, লিপু সরদার, সিদ্দিকুর রহমান, আব্দুস সামাদ, মোছা. রোখসানা খাতুন, মাহামুদা আক্তার মিনি, কলেজের প্রভাষক মোঃ জাকিরুল ইসলাম, মোঃ মামুনুর রশিদ ও মোঃ ইদ্রিস আলী। তারা কলেজকে একটি মানসম্মত ও শৃঙ্খলাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও মেধার বিকাশে সহশিক্ষা কার্যক্রম—যেমন অ্যানুয়াল স্পোর্টস, সাংস্কৃতিক অনুষ্ঠান, রোভার স্কাউটিং ও শারীরিক কসরত নিয়মিত আয়োজন করার আহ্বান জানান।

সমাবেশ শেষে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক ও সুধিজনদের অংশগ্রহণে প্রীতি ভোজের আয়োজন করা হয়।

উল্লেখ্য, বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ২০১৬ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোজেক্টের মাধ্যমে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জেলা প্রশাসন কর্তৃক পুরস্কৃত হয়। এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ ও ২০২৬ সালে জেলার শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়। কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী ২০২২ ও ২০২৩ সালে জেলার এবং ২০২৪ ও ২০২৬ সালে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ কারিগরি প্রতিষ্ঠান প্রধান হিসেবে স্বীকৃতি পান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪