| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারগঞ্জে শ্বশুর বাড়িতে এসে স্ত্রীকে ছুরিকাঘাত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ২০:৫০:১৩:অপরাহ্ন  |  ৮৬৫৭০৩ বার পঠিত
মাদারগঞ্জে শ্বশুর বাড়িতে এসে স্ত্রীকে ছুরিকাঘাত

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে ছুরিকাঘাত করায়  স্বামী রবিউলকে আটক করেছে স্থানীয়রা। উপজেলার সিধুলী ইউনিয়নের চরলোটাবর এলাকায় শুক্রবার জুম্মার নামাজের সময় এ ঘটনা ঘটে। আটক রবিউল ইসলাম (২৬) জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয়  সূত্র জানায়, রবিউল নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী সানজিদাকে বাবার বাড়ি থেকে নিতে আসেন। এ সময় সানজিদা স্বামীর সঙ্গে যেতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে রবিউল ফল কাটার একটি ছুরি দিয়ে তার গলার পেছনে আঘাত করে। সানজিদা ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রবিউলকে আটক করে পুলিশে সোর্পদ করে।

আহত সানজিদাকে চিকিৎসার জন্য সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

মাদারগঞ্জ মডেল  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে। 

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪