| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেরী উদ্বোধন অনুষ্ঠানে সংঘর্ষ, হান্নান মাসউদের হুঁশিয়ারি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ১৫:০৬:০০:অপরাহ্ন  |  ১৫৮৩২২৩ বার পঠিত
ফেরী উদ্বোধন অনুষ্ঠানে সংঘর্ষ, হান্নান মাসউদের হুঁশিয়ারি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ অভিযোগ করেছেন, শুক্রবার দুপুরে নলচিরা ঘাটে ফেরী উদ্বোধন অনুষ্ঠানে তার সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। তিনি চিহ্নিত অভিযুক্তদের দুই ঘণ্টার মধ্যে গ্রেফতার না হলে নির্বাচনি মাঠ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন।

হান্নান মাসউদ নোয়াখালী জেলা শহরের কনভেনশন হলে সাংবাদিকদের বলেন, দুপুরে আমার ৮-১০ জন সমর্থককে পিটিয়ে আহত করে নদীতে ফেলে দেয় অস্ত্রধারী সন্ত্রাসীরা। প্রশাসন যদি দুই ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার না করে, আমরা থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। ভোটের মাঠে থাকবো কি না, তা তখন পুনর্বিবেচনা করতে হবে।

তিনি আরও দাবি করেন, হাতিয়ায় সরকারি তালিকাভুক্ত অস্ত্রধারীদের অবশ্যই গ্রেফতার করতে হবে। বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও এখনো কোনো প্রতিকার পাইনি।

এর আগে দুপুরে হাতিয়ার ফেরিঘাট উদ্বোধন অনুষ্ঠানে হান্নান মাসউদের সমর্থকদের সঙ্গে শাপলা কলির একটি দলের ধাওয়া-পাল্টা ধাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এই সংঘর্ষে শাপলা কলির লোকজনও আহত হয়েছেন বলে হান্নান মাসউদ দাবি করেন।

হাতিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) প্রতীক পাল জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের অনুষ্ঠানে ব্যস্ত রয়েছি। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪