| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত ধর্মের নামে ব্যবসা শুরু করেছে: মেজর হাফিজ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ২১:১০:০৭:অপরাহ্ন  |  ৮৩৭১১০ বার পঠিত
জামায়াত ধর্মের নামে ব্যবসা শুরু করেছে: মেজর হাফিজ

ভোলা প্রতিনিধি: ধর্মের নামে জামায়াত ব্যবসা শুরু করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলার উত্তর সম্ভপুর ইউনিয়নে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিবপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

মেজর হাফিজ বলেন, বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে জামায়াত। তারা ভোটের নামে ধর্ম নিয়ে জনগণের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছে। তারা মনে করে তারাই শুধু ইসলামের খেদমত করে আর বাকিরা বিধর্মী বা অন্যদলের অংশ। তারা মানুষকে বোঝায় দাঁড়িপাল্লায় ভোট দিলে মানুষ বেহেস্তে যাবে। 

জামায়াতের কথায় বিভ্রান্ত না হওয়ার আহব্বান জানিয়ে তিনি বলেন, ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভ ও কোরআন হাদিসের নিয়ম প্রতি পালন করলেই কেবল বেহেস্তে যাবে, এজন্য দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে না।

উত্তর সম্ভুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম নিরব পাটোওয়ারির সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোন্তাফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু প্রমুখ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪