| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে কৃষি উদ্যোক্তাকে নিয়ে মিথ্যা অভিযোগের প্রতিবাদ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ২২:১০:৫৩:অপরাহ্ন  |  ৮৬৪৬৪৬ বার পঠিত
নড়াইলে কৃষি উদ্যোক্তাকে নিয়ে মিথ্যা অভিযোগের প্রতিবাদ

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার মোচড়া গ্রামে মো. রফিক শেখ নামে এক কৃষি উদ্যোক্তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ ছড়ানোর অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, গত (২৬ জানুয়ারি) সকালে মোচড়ায় রফিক শেখ মাছের ঘের ও রিসোর্ট নির্মাণের জন্য ফসলি জমি দখল করছেন দাবী করে একটি কুচক্রী মহল মানববন্ধন করে  যা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। মো. রাসেল নামে এক যুবক বলেন, রফিক শেখের প্রকল্পের সাথে আমার বাড়ি। আমার বাড়ি থেকে বের হওয়ার রাস্তা ছিল না। রফিক ভাই আমাদের তার জায়গার উপর দিয়ে রাস্তা দিয়েছেন। সে খুব ভালো মনের মানুষ। তার সম্মান নষ্ট করার জন্য তাকে নিয়ে ষড়যন্ত্র মূলক মানববন্ধন করেছেন একটি মহল।

রফিক শেখের বড় ভাই সাঈদ শেখ জানান, অভিযুক্ত মান্নান মোল্যা ইটের ভাটার জন্য আমাদের ফসলি জমির মাটি চেয়েছিল। আমরা তাদের কাছে মাটি বিক্রি না করায় বহিরাগত লোক ভাড়া করে এনে আমার ভাই রফিকের নামে অহেতুক মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। আমাদের এখানে কৃষি প্রকল্পে সম্বনিত ভাবে মাছ ও সবজি চাষ হয়। এখানে এলাকার কয়েকজন বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এই কৃষি প্রকল্প ধংস করার জন্য  ইটভাটা মালিক মান্নান কৃষি প্রকল্পকে রিসোর্ট দাবি করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

কৃষি উদ্যোক্তা রফিক শেখ বলেন, আমি বৈধ ভাবে জমি কিনে ও লিজ নিয়ে প্রাইড এগ্রো কম্বাইন্ড ফার্ম নামের প্রজেক্ট শুরু করি। এরপর মোচড়া গ্রামের রাজু নামের একটি ছেলে আমার কাছে চাঁদা দাবি করে। আমি দিতে অস্বীকৃতি জানাই এবং একই এলাকার আগুন ব্রিকসের মালিক মান্নান আমার কাছে মাটি চাই তাকেও মাটি না দেওয়ায় ষড়যন্ত্রমুলক আমার বিরুদ্ধে মিথ্যা মানহানিকর মানববন্ধন করেছে যা ভিত্তিহীন ও বানোয়াট।

এবিষয়ে অভিযুক্ত ইটভাটা মালিক মান্নান মোল্যা রাজু কথা বলতে রাজি হননি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪