| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হান্নান মাসউদের নেতৃত্বে লাঠি মিছিল, বিএনপি প্রার্থীর গাড়ি ভাংচুর

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ০২:৪২:৪০:পূর্বাহ্ন  |  ৮৫৯৮০৫ বার পঠিত
হান্নান মাসউদের নেতৃত্বে লাঠি মিছিল, বিএনপি প্রার্থীর গাড়ি ভাংচুর

হাতিয়া প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের নেতৃত্বে অনুষ্ঠিত লাঠি মিছিলের সময় বিএনপি প্রার্থী মাহবুবুর রহমান শামীমের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ওছখালী শহরে অনুষ্ঠিত মিছিল ও তমরুদ্দি ইউনিয়নের তালতলা এলাকায় এনসিপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এনসিপি প্রার্থী হান্নান মাসউদ অভিযোগ করেছেন, বিএনপি প্রার্থী এবং তার সমর্থকরা জনপ্রিয়তা নিয়ে ঈর্ষান্বিত হয়ে নির্বাচনী অফিসে হামলা চালিয়েছেন। তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করেছেন।

অন্যদিকে, বিএনপি প্রার্থী মাহবুবুর রহমান শামীমের নির্বাচনী এজেন্ট মো. আলাউদ্দিন রনি দাবি করেছেন, এনসিপির সমর্থকরা তাদের নেতাকর্মীদের ওপর ফেরি উদ্বোধন উপলক্ষে হামলা চালিয়েছে এবং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম জানান, গাড়িতে ইট নিক্ষেপ ও অফিস ভাঙচুরের খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ প্রাপ্ত হলে তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এদিন দুপুরে নলচিরা ঘাটে ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে হান্নান মাসউদের সমর্থক ও মাহবুবুর রহমান শামীমের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪