| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লায় বাসচাপায় শিশুসহ নিহত ২

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ১২:৪১:০৬:অপরাহ্ন  |  ৮৪৪৪০৩ বার পঠিত
কুমিল্লায় বাসচাপায় শিশুসহ নিহত ২
ছবির ক্যাপশন: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় বাসচাপায় শিশুসহ এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি ও চান্দিনা উপজেলার সীমান্তবর্তী ইলিয়টগঞ্জ-মুরাদনগর রাস্তার ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, নিহত শিশু পাঁচ বছর বয়সী এবং নারী তার মা হতে পারে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে ছেড়ে আসা ‘পাপিয়া সার্ভিস’ নামের একটি লোকাল বাস থেকে অজ্ঞাত ওই নারী তার শিশুকে কোলে নিয়ে নামেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ‘নীলাচল’ নামের একটি বাস তাদের দুজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয়। এরপর ওই বাসটি রাস্তার পাশে দাঁড়ানো একটি মিনি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়ায়, যার ফলে কাভার্ডভ্যানটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

গুরুতর আহত শিশুকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন বলেন, “দুর্ঘটনাকবলিত বাস ও ক্ষতিগ্রস্ত কাভার্ডভ্যান উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪