| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিঠামইনে কৃষককে গলা কেটে হত্যা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ১৩:১৫:৫২:অপরাহ্ন  |  ৮২৮৬৭৪ বার পঠিত
মিঠামইনে কৃষককে গলা কেটে হত্যা
ছবির ক্যাপশন: সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইনে মতি মিয়া (৬২) নামের এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩১ জানুয়ারি) সকালে একটি সেচের নালা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত মতি মিয়া মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের সিহারা গ্রামের তোতা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৩১ জানুয়ারি) সকালে স্থানীয় লোকজন ঢাকী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি সেচের নালায় মতি মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, মতি মিয়াকে গলা কেটে এবং মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪