| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে ছাত্রদল নেতার কবর জিয়ারত করলেন বিএনপি প্রার্থী

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ১৪:৫৫:২৮:অপরাহ্ন  |  ৮৬৩০২০ বার পঠিত
অভয়নগরে ছাত্রদল নেতার কবর জিয়ারত করলেন বিএনপি প্রার্থী

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ১৯৯২ সালের ১০ জুন অভয়নগর উপজেলা বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের হাতে খুন হওয়া ছাত্রদল নেতা ফারুক হোসেনের কবর জিয়ারত করেছেন যশোর-৪ সংসদীয় আসনের (অভয়নগর, বাঘারপাড়া, বসুন্দিয়া) বিএনপির মনোনীত প্রার্থী মতিয়ার রহমান ফারাজী।

৩১ জানুয়ারি (শনিবার) সকালে তিনি অভয়নগর উপজেলার সরখোলা গ্রামে ফারুকের কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

জিয়ারত শেষে ফারাজী মতিয়ার রহমান বলেন, শহীদ ফারুক ছিল অভয়নগরবাসীর নয়নের মণি। ছাত্রনেতা হিসেবে তার শূন্যতা এখনো পূরণ হয়নি।

এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর বিএনপি নেতা ও যশোর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মশিয়ার রহমান মশি, নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সেলিম রেজা, বিএনপি নেতা ফ. ম. আলাউদ্দিন, তরফদার আক্তার হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা তরফদার নাজির উদ্দিন, বশির উদ্দিন, মাইন উদ্দিন, সাবেক কমিশনার ফারুক হোসেন, হাফিজুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড নেতা ডাবলু বেগ, আবেদ আলী, হারুন মোল্লা সহ সরখোলা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির নেতাকর্মীরা।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪