| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারী নির্যাতন হলে আগুন নেভানো যাবে না: মামুনুল হক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ১৫:০৭:১৭:অপরাহ্ন  |  ৮৫০১২৬ বার পঠিত
নারী নির্যাতন হলে আগুন নেভানো যাবে না: মামুনুল হক
ছবির ক্যাপশন: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, কোনো ‘মুনাফিক গোষ্ঠী’ বাংলাদেশ শাসন করতে পারবে না এবং দেশের মানুষ আর প্রথাগত দুই রাজপরিবারের হাতে নিজেদের ভাগ্য বন্ধক রাখতে রাজি নয়।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক দাবি করেন, একটি দল প্রকাশ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের কথা বললেও গোপনে ‘না’-এর পক্ষে প্রচারণা চালাচ্ছে। তিনি বলেন, “কেউ প্রকাশ্যে এক কথা আর গোপনে আরেক কথা বললে তাকে কী বলা যায়? কোনো মুনাফিক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না। বাংলার মানুষ তাদের আর মেনে নেবে না।”

তিনি আরও অভিযোগ করেন, পরাজয়ের আশঙ্কা থেকে প্রতিপক্ষ ভীত হয়ে নারীদের ওপর হামলার মতো ঘটনা ঘটাচ্ছে। নারীদের নিরাপত্তার প্রসঙ্গ তুলে তিনি সমর্থকদের সতর্ক থাকার আহ্বান জানান।

খেলাফত মজলিসের আমির বলেন, নারী সমাজের ওপর হামলার ঘটনা ঘটলে তা কঠোর প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে বলেও সতর্ক করেন তিনি।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা ভোট দেবেন এবং ভোট পাহারা দেবেন। কেউ ভোটে অনিয়মের চেষ্টা করলে তা প্রতিহত করতে হবে।”

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪