| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ১৭:৩৬:১৭:অপরাহ্ন  |  ৮২৯৬৫৮ বার পঠিত
সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

চট্টগ্রাম প্রতিনিধি: রাউজান উপজেলার পশ্চিম বিনাজুরিতে ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের তিনদিনব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া ধর্মীয় আচার, প্রার্থনা ও স্মরণানুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। দেশ-বিদেশের ভিক্ষুসংঘ, ধর্মগুরু, বুদ্ধিজীবী ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পুরো এলাকা শোক ও শ্রদ্ধায় মুখরিত হয়ে ওঠে।

শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় পর্বে সংঘরাজের স্মরণে অনিত্য সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সংঘরাজ ধর্মপ্রিয় মহাস্থবির। সকালের অধিবেশনে সভাপতিত্ব করেন শাসনভাস্কর শাসনপ্রিয় মহাথেরো। আশীর্বাদক হিসেবে বক্তব্য দেন প্রিয়দর্শী মহাথেরো। উদ্বোধক ছিলেন প্রজ্ঞানন্দ মহাথেরো এবং প্রধান সদ্ধর্মদেশক ছিলেন ড. সংঘপ্রিয় মহাথেরো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্ধালংকার মহাথেরো, শাসনমিত্র মহাথেরো, রত্নপ্রিয় মহাথেরো, বসুমিত্র মহাথেরো, শীলভদ্র মহাথেরো, জিনালংকার মহাথেরো, বিমলজ্যোতি মহাথেরো, শুভদর্শী মহাথেরো, শাসনপ্রিয় মহাথেরো, দেবমিত্র মহাথেরোসহ বহু ভিক্ষুসংঘ। এছাড়া উপস্থিত ছিলেন প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, অং ছিং মারমা, লায়ন আদর্শ কুমার বড়ুয়া, ডা. প্রীতি বড়ুয়া, লায়ন ডা. মৃদুল বড়ুয়া চৌধুরী, প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, প্রফেসর অধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়ুয়া, দেবাশিষ বড়ুয়া, সুশীল কান্তি বড়ুয়া, লায়ন কেমি বড়ুয়া মুক্তা, লায়ন সোহেল বড়ুয়া ও বিদ্রোহী বড়ুয়া। মঙ্গলাচরণ পাঠ করেন সুগতবংশ ভিক্ষু এবং সভাপতির বক্তব্য দেন ধর্মসারথি শাসনানন্দ মহাথেরো।

এর আগে সকালে প্রথম পর্বে সংঘরাজের পারলৌকিক নির্বাণসুখ কামনায় অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠিত হয়। এতে আশীর্বাদক ছিলেন শীলরক্ষিত মহাথেরো ও ধর্মদর্শী মহাথেরো। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন ধর্মমিত্র মহাথেরো এবং মুখ্য আলোচক ছিলেন প্রফেসর ড. জ্ঞানরত্ন মহাথেরো। উদ্বোধক ছিলেন প্রজ্ঞানন্দ মহাথেরো। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন প্রিয়ানন্দ মহাথেরো, ধর্মসেন মহাথেরো, জ্ঞানপ্রিয় মহাথেরো, জিনানন্দ মহাথেরো, ধর্মপাল মহাথেরো, সুমঙ্গল মহাথেরো, অধ্যাপক জ্ঞানরত্ন মহাথেরো, বিনয়পাল মহাথেরো, শীলরক্ষিত মহাথেরো, বোধিপাল মহাথেরো, রাহুলপ্রিয় মহাথেরো, সদ্ধর্মকথিক অতুলানন্দ মহাথেরো, সোমানন্দ মহাথেরো, প্রজ্ঞাজ্যোতি মহাথেরো, সুগতপ্রিয় মহাথেরো, শাসনবংশ মহাথেরো, মৈত্রীপ্রিয় মহাথেরো ও সুমনতিষ্য মহাথেরো।

এছাড়া বক্তব্য দেন অধ্যাপক ববি বড়ুয়া, রুবেল বড়ুয়া হৃদয়, গকুল কান্তি বড়ুয়া, অরুণ কুমার বড়ুয়া দেবু, সুজিত কুমার বড়ুয়া, যীশু বিকাশ চৌধুরী, টিংকু বড়ুয়া, অনুত্তর বড়ুয়া ও সার্জেন্ট রণজিৎ বড়ুয়া।

তিনদিনব্যাপী এ জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় লক্ষাধিক মানুষের পদচারণায় পশ্চিম বিনাজুরি এলাকা শোকাবহ ও পবিত্র পরিবেশে পরিণত হয়। অনুষ্ঠানশেষে ধর্মীয় রীতি অনুযায়ী মহামান্য ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের বাক্সবন্দী দেহ দাহ করা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪