| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ১৯:০৮:০৪:অপরাহ্ন  |  ৮৩৩২১৯ বার পঠিত
দাগনভূঞায় ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

দাগনভূঞা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে দাগনভূঞা উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের মিজান মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মনিরা হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলার পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ নাজিম উদ্দীন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সৌভিক রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা নির্বাচনকালীন দায়িত্ব পালনে নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও আইনানুগ আচরণ নিশ্চিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪