| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় পরিবেশ পদকের জন্য ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান মনোনীত

reporter
  • আপডেট টাইম: জুন ০৪, ২০২৫ ইং | ১১:০৯:৫২:পূর্বাহ্ন  |  ১৭৪২৮২৯ বার পঠিত
জাতীয় পরিবেশ পদকের জন্য ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান মনোনীত
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : ‘জাতীয় পরিবেশ পদক ২০২৪’ প্রদানের জন্য তিনজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনীত করেছে সরকার। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ, শিক্ষা ও প্রচার এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পদক দেওয়া হবে।

সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় পরিবেশ পদক, ২০২৪ প্রদানের লক্ষ্যে গঠিত জাতীয় কমিটির সভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ বিভাগে অবদানের জন্য ব্যক্তি পর্যায়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজ নগর গ্রামের বাসিন্দা মো. মাহমুদুল ইসলামকে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে ঢাকার ধামরাইয়ের ‘স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড’কে পদকের জন্য মনোনীত হয়েছে।

পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার বিভাগে অবদানের জন্য ব্যক্তি পর্যায়ে চট্টগ্রামের সিডিএ আবাসিক এলাকার মোহাম্মদ মুনীর চৌধুরী এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিবেশ বিষয়ক সংগঠন ‘ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট’ পদকের জন্য মনোনীত হয়েছে ।

এ ছাড়া, পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অবদানের জন্য ব্যক্তি পর্যায়ে প্রফেসর ড. এম. ফিরোজ আহমেদ এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পদকের জন্য মনোনীত হয়েছে ।

প্রত্যেক বিজয়ীকে জাতীয় পরিবেশ দিবসের অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেওয়া হবে। এ সময় তাঁদের হাতে তুলে দেওয়া হবে ২২ ক্যারেট মানের দুই তোলা ওজনের স্বর্ণের বাজারমূল্যের সমপরিমাণ নগদ অর্থ ও আরো ৫০ হাজার টাকার চেক এবং ক্রেস্ট ও সম্মাননাপত্র।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪