| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সড়ক দখলমুক্ত করতে ঝিনাইদহ শহরে যৌথ উচ্ছেদ অভিযান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৩, ২০২৬ ইং | ১২:০৮:২৬:অপরাহ্ন  |  ৭১৬৯৭৭ বার পঠিত
সড়ক দখলমুক্ত করতে ঝিনাইদহ শহরে যৌথ উচ্ছেদ অভিযান

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরে সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং পৌরসভা। সোমবার দুপুরে শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়কে এ অভিযান পরিচালিত হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রীজীব কুন্ডু। এ সময় সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মো. আহসান উল কবির, সার্ভেয়ার মো. সোহেল রানা এবং ঝিনাইদহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্র জানায়, অভিযানে কোনো দোকান উচ্ছেদ করা হয়নি। বরং সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে, যাতে যানবাহন ও পথচারীদের চলাচল স্বাভাবিক থাকে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রীজীব কুন্ডু জানান, সড়ক দখলমুক্ত রাখতে মোবাইল কোর্টের অভিযান চলমান রয়েছে। অভিযানে ৫টি মামলায় মোট ৪ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তীতেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও জরিমানা কার্যক্রম অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪