নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া এ দেশের নারীদের সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। যেসব নারী স্বামী ও পরিবারের কাছে নির্যাতিত, তাদের জন্য কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করেছিলেন তারা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের গোকুলনগর পানমোকামে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, হালসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম খলিলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/এসএন