| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পালিয়ে যাওয়াদের পেটের ভিতর হাত ঢুকিয়ে টাকা ফেরত আনা হবে : জামায়াত আমির

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৩, ২০২৬ ইং | ১৫:২৪:২০:অপরাহ্ন  |  ৭১৬৬৩৩ বার পঠিত
পালিয়ে যাওয়াদের পেটের ভিতর হাত ঢুকিয়ে টাকা ফেরত আনা হবে : জামায়াত আমির

কিশোরগঞ্জ প্রতিনিধি: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা আমাদের দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়ে গেছে, তাদের পেটে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে। উদ্ধার করা অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে এবং এই টাকা দিয়ে ৫৬ হাজার বর্গমাইলের উন্নয়ন সাধন করা হবে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার কটিয়াদি সরকারি কলেজ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ১২ তারিখ পর্যন্ত জনতার রায়কে আপনারা সম্মান করুন। সুষ্ঠু নির্বাচনে যিনি নির্বাচিত হয়ে আসবেন, আমরা তাকে অভিনন্দন জানাতে প্রস্তুত। কিন্তু চোরাই পথে আর কোনো নির্বাচন হবে না, হতেও দেওয়া হবে না।

তিনি আরও বলেন, সমস্ত চোরাই পথ বন্ধ করে দেওয়া হবে। এ দেশকে নিয়ে তোমরা সামনের দিকে আগাবে। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা। যারা পেছন থেকে কামড়া-কামড়ি করে, তাদেরকে আমরা কামড়া-কামড়ি করতে দেব না। তারা করুক, আমরা জাতিকে নিয়ে সামনে এগিয়ে যাব।

কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামান রঞ্জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস সাঈদ বিন হাবিবসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।

জনসভা শেষে ডা. শফিকুর রহমান কিশোরগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের প্রার্থীদের হাতে দলীয় মার্কা তুলে দিয়ে ভোট প্রার্থনা করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪