| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিভিন্ন দল ছেড়ে ইসলামী আন্দোলনে যোগ দিলেন ৭ শতাধিক কর্মী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৩, ২০২৬ ইং | ২০:০১:৪৪:অপরাহ্ন  |  ১৫৪০৮৯৮ বার পঠিত
বিভিন্ন দল ছেড়ে ইসলামী আন্দোলনে যোগ দিলেন ৭ শতাধিক কর্মী

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উলিপুর থানার ধরনিবাড়ি ইউনিয়নের মাধবপুর গ্রামে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে ৯টি ওয়ার্ডের বিভিন্ন দল থেকে পদত্যাগ করে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী ডা. আক্কাস আলী সরকারের সমর্থনে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. আক্কাস আলী সরকার বলেন, উলিপুর উপজেলায় বহুবার নেতৃত্বের পরিবর্তন হয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। তাই এবার এমন একজন প্রতিনিধিকে নির্বাচিত করতে হবে, যিনি সত্যিকার অর্থে এলাকার উন্নয়নে কাজ করবেন।

তিনি আরও বলেন, জনগণ আমাকে নির্বাচিত করলে উলিপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।

নেতাকর্মীদের যোগদান প্রসঙ্গে তিনি বলেন, উলিপুরে দলমত নির্বিশেষে মানুষ আমাকে ভালোবাসে। সব শ্রেণি-পেশার মানুষ হাতপাখা প্রতীকে ভোট দেবেন—এ বিশ্বাস আমার রয়েছে।

যোগদান অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী শ্রী নরেন্দ্রনাথ বর্মন বলেন, ডা. আক্কাস আলী সরকার চিকিৎসাসেবা প্রদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন। এমন একজন মানবিক মানুষকে আমরা সংসদে দেখতে চাই।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ, ডা. আক্কাস আলী সরকারের বিভিন্ন পর্যায়ের সমর্থকসহ ধর্মীয় ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪