| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৪, ২০২৬ ইং | ১১:১১:৩৬:পূর্বাহ্ন  |  ১৫৩৪৩৯৮ বার পঠিত
রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে রাত  ১টা ৫৫ মিনিট থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত ৮ পাংশা আর্মি ক্যাম্পের সদস্যরা উপজেলার মাছপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান পরিচালনা করে।

 তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামসহ মাদক উদ্ধার করা হয়। 

এসময় ২টি দেশীয় অস্ত্র তৈরির কাটিং মেশিন , ১ পিস ইয়াবা ও সেবন করার সরঞ্জামাদি , ৫টি দেশীয় চাকু , ২টি চাইনিজ কুড়াল , ১টি স্মার্টফোন এবং ১টি ব্যাটন উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামাল পাংশা মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পলাতক আসামি জাহাঙ্গীর আলম উপজেলার মাছপাড়া ইউনিয়নের মাছপাড়া গ্রামের বাসিন্দা কফিল উদ্দিন এর ছেলে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪