| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ার শাহজাহানপুরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আতিক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৪, ২০২৬ ইং | ১২:০৩:০০:অপরাহ্ন  |  ১৫৩৪০৭৩ বার পঠিত
বগুড়ার শাহজাহানপুরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আতিক গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ব্রিটিশ রিভলবার, তাজা গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আতিকুর রহমান আতিক (৩৫) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোররাত থেকে শাহজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল বাগিনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির বাড়িতে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে একটি ব্রিটিশ রিভলবার, ৪ রাউন্ড তাজা গুলি, একটি খালি ম্যাগাজিন এবং শর্টগানের ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ছাড়াও বাড়ির বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

অস্ত্রের পাশাপাশি ওই বাড়ি থেকে কোকেন ও ইয়াবাসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়াও একটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র ও দুটি পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪