| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শরীয়তপুরে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদসহ এক নারী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৫, ২০২৬ ইং | ০৮:৫৩:২৩:পূর্বাহ্ন  |  ১৫২৭৭৪৪ বার পঠিত
শরীয়তপুরে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদসহ এক নারী গ্রেপ্তার

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের পালং মডেল থানাধীন পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় ইলোরা হাওলাদার নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ভোররাতে স্বর্ণঘোষ এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তল্লাশি চালিয়ে অবৈধ অস্ত্র, বিভিন্ন ধরনের গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ইলোরা হাওলাদার উদ্ধারকৃত অস্ত্র ও মাদক সংরক্ষণ এবং বেচাকেনার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযানের পর উদ্ধারকৃত মালামাল ও গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়ার জন্য পালং মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করা হবে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪