| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষকে ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ বললেন জাতিসংঘ মহাসচিব

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৫, ২০২৬ ইং | ১৬:০১:৫৩:অপরাহ্ন  |  ৬১৩২৬৭ বার পঠিত
নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষকে ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ বললেন জাতিসংঘ মহাসচিব
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বুধবার নিউ স্টার্ট (New START) চুক্তির মেয়াদ শেষ হওয়াকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন। তিনি রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে নতুন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামো নিয়ে তৎক্ষণাৎ আলোচনা করার আহ্বান জানিয়েছেন।

নিউ স্টার্ট চুক্তি, যা বুধবার মধ্যরাতে শেষ হওয়ার কথা ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত পারমাণবিক যুদ্ধাস্ত্রের সংখ্যা সীমিত করার পাশাপাশি স্থল ও উপকূলভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং বোমারার মোতায়েন নিয়ন্ত্রণ করত।

গুতেরেস এক বিবৃতিতে বলেন, প্রথমবারের মতো অর্ধ শতাব্দীর বেশি সময় পর আমরা এমন একটি বিশ্বের মুখোমুখি, যেখানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের ওপর কোনো বাধ্যতামূলক সীমা নেই। এই দুই দেশই বিশ্বের প্রায় সমস্ত পারমাণবিক অস্ত্রের মালিক।

তিনি আরও বলেন, অস্ত্র নিয়ন্ত্রণে দীর্ঘদিনের অর্জন শেষ হওয়া কখনও এতো খারাপ সময়ে আসতে পারে না ,পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

তবে গুতেরেস এই পরিস্থিতিকে নতুন সুযোগ হিসেবেও দেখেছেন। তিনি বলেন, এখন সময় এসেছে এমন একটি অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামো তৈরি করার, যা দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটে কার্যকর হবে। তিনি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতাদের প্রশংসা করেন, যারা একটি ‘নিরাপদ পারমাণবিক বিশ্বের’ জন্য সীমাবদ্ধতা পুনঃস্থাপনের গুরুত্ব বোঝেন।

মহাসচিব গুতেরেস বলেন, বিশ্ব এখন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে আছে, তারা কথাকে কাজে রূপান্তর করবে কি না। আমি উভয় দেশকে অনুরোধ করছি, যেন তারা তৎক্ষণাৎ আলোচনার টেবিলে ফিরে আসে এবং একটি নতুন কাঠামোতে সম্মত হয়, যা যাচাইযোগ্য সীমা পুনঃস্থাপন করবে, ঝুঁকি কমাবে এবং আমাদের সাধারণ নিরাপত্তা শক্তিশালী করবে।-রয়টার্স

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪