| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের একমাত্র ইসলামী দল ইসলামি আন্দোলন বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৭, ২০২৬ ইং | ১২:০৩:১২:অপরাহ্ন  |  ১৫১৬৬৪৭ বার পঠিত
দেশের একমাত্র ইসলামী দল ইসলামি আন্দোলন বাংলাদেশ

বাউফল প্রতিনিধি: বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হাতপাখা প্রতীকের প্রার্থী মালেক আনোয়ারীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২টায় বাউফল পাবলিক মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দাঁড়িপাল্লা ও ধানের শীষ কোনো ইসলামিক দল নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশই একমাত্র দল, যারা ইসলাম ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

পটুয়াখালী-২ (বাউফল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার, হাবিবুর রহমান মিসবাহ, বাউফল উপজেলা ইসলামী আন্দোলনের আহ্বায়ক ও সদস্য সচিব আলহাজ্ব আবুল হোসেন হাওলাদার এবং মাওলানা নুরুল আমিন। উওম কুমার বাউফল প্রতিনিধি 


রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪