| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আখতার হোসেনকে খুনের হুমকি, জিডি দায়ের

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ০২:৩৩:৪০:পূর্বাহ্ন  |  ১৫১২৪৮৬ বার পঠিত
আখতার হোসেনকে খুনের হুমকি, জিডি দায়ের

পীরগাছা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব এবং রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী আখতার হোসেনকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে তিনি পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে আখতার হোসেন নির্বাচনী প্রচারণার সময় পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে থাকা অবস্থায় অপরিচিত একটি ফোন নম্বর (০১৭৭৪৫৬৬৭৫৯) থেকে তার কাছে কল আসে। কল রিসিভ করার সঙ্গে সঙ্গে অপরপ্রান্ত থেকে তাকে এবং তার পরিবারের সদস্যদের হত্যা করার হুমকি দেওয়া হয়। প্রথমে হুমকিদাতা অশ্রাব্য ভাষায় গালাগালি করেন এবং পরবর্তীতে বলেন, “নির্বাচন শেষ হলে দেখা হবে।”

পরবর্তীতে রাত সাড়ে ১১টার দিকে একই নম্বরে পুনরায় কল করা হয়। এইবার কল রিসিভ করা হলেও হুমকিদাতা কোনো কথা বলেননি। আখতার হোসেন বলেন, এর আগে এমন ঘটনা ঘটলেও নির্বাচনের সময়ে প্রাণনাশের হুমকির ঘটনা উদ্বেগজনক। আইনশৃঙ্খলা বাহিনী এখনও লুট হয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করতে পারেনি, অবৈধ অস্ত্রের বিস্তারও রয়েছে।

আখতার হোসেনের অভিযোগ, এই হুমকিগুলো স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করার পাশাপাশি জনগণকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য করা হয়েছে। তিনি বলেন, “নির্বাচনী পরিবেশ সুরক্ষিত হওয়া উচিত, যাতে ভোটাররা ভয় ছাড়াই ভোট দিতে পারেন এবং প্রার্থীরা নিরাপদে প্রচারণা চালাতে পারেন।”

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মহিব্বুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখবে বলে আশা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪