| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ০৭:৪১:৩৩:পূর্বাহ্ন  |  ১৫০৫৬২৭ বার পঠিত
নাটোরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

রিপোর্টার্স২৪ ডেস্ক: নাটোরের গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়েছে।

ঘটনা ঘটে সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে। প্রাথমিক ধারনা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, মৃতরা হলেন আতিয়া খাতুন (৩০) এবং তার শিশু কন্যা রওজা খাতুন, যারা ঘুমাচ্ছিলেন। আগুনে আটকা পড়ে তারা পুড়ে মারা যান।

অগ্নিকাণ্ডে বাড়ির ৪টি বসতঘর এবং পাশের একটি মুদিদোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এছাড়া ১২টি ছাগলও মারা গেছে, যার আনুমানিক ক্ষয়ক্ষতি ১০–১২ লাখ টাকা।

গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃতদেহ পুলিশকে হস্তান্তর করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪