| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন সুষ্ঠু হলে গণতান্ত্রিক চর্চার সুযোগ সৃষ্টি হবে: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ০৬:২০:৫৯:পূর্বাহ্ন  |  ১৪৮৬৭৫১ বার পঠিত
নির্বাচন সুষ্ঠু হলে গণতান্ত্রিক চর্চার সুযোগ সৃষ্টি হবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং সমাজ ব্যবস্থায় গণতান্ত্রিক চর্চার বাস্তব সুযোগ সৃষ্টি হবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সফর প্রসঙ্গে বলেন, তারেক রহমানের সফর ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলেছে। এই সফরের মাধ্যমে দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং সাংগঠনিকভাবে বিএনপি আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি আপসহীনভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪