| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পটুয়াখালী-২ আসনে ড. শফিকুল ইসলাম মাসুদের বিজয়

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৩, ২০২৬ ইং | ০৯:২৯:১৬:পূর্বাহ্ন  |  ১৪৬৩১৪৩ বার পঠিত
পটুয়াখালী-২ আসনে ড. শফিকুল ইসলাম মাসুদের বিজয়

পটুয়াখালী প্রতিনিধি:  ড. শফিকুল ইসলাম মাসুদের পটুয়াখালী-২ (বাউফল) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করে ৯৯ হাজার ৪৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের শহিদুল আলম তালুকদার পেয়েছেন ৭২ হাজার ১৯১ ভোট। তৃতীয় অবস্থানে থাকা হাতপাখা প্রতীকের প্রার্থী আবদুল মালেক পেয়েছেন ১৪ হাজার ৩৭৭ ভোট।

মোট ১১৫টি কেন্দ্রে ৩ লাখ ১২ হাজার ৭৯৭ জন ভোটারের মধ্যে ১ লাখ ৯০ হাজার ৪০২ জন ভোট প্রদান করেন। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ১১ হাজার ৪৯১টি এবং ‘না’ ভোট পড়েছে ৬০ হাজার ৭২০টি।

পটুয়াখালী-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা হওয়ার পর ড. মাসুদ বলেন, বাউফলবাসীকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আমরা বাউফলে একটি পরিবার গড়তে চেয়েছি এবং সেই পরিবারকে সমৃদ্ধ করতে পেরেছি। ভবিষ্যতে বাউফলে প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি চাই না। আমরা আশা করি, কেউ যেন এই সুন্দর পরিবেশকে নষ্ট করতে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত না হয়। এ বিষয়ে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪