| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির সাথে সংঘর্ষে ইউনিয়ন জামায়াতের আমির সহ ৭জন আহত

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৪, ২০২৬ ইং | ১৭:৫১:২৯:অপরাহ্ন  |  ৬৪২৪০৬ বার পঠিত
বিএনপির সাথে সংঘর্ষে ইউনিয়ন জামায়াতের আমির সহ ৭জন আহত

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ইউনিয়ন জামায়াতের  আমির সহ ৭জন আহত। 

আজ শনিবার দুপুরে ধানাইদহ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নগর ইউনিয়ন জামায়াতের আমীর হাসিনুর রহমান সহ দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাঁকিদের ঈশ্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এলাকাবাসী ও পুলিশ জানায়, নির্বাচনের পরদিন শুক্রবার বিকেলে ধানাইদহ বাজারে জামায়াত কর্মী সাব্বিরকে মারপিট করে বিএনপির কর্মীরা। এরই জের ধরে আজ শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে জামায়াত-বিএনপির নেতা কর্মীরা। এতে নগর ইউনিয়ন জামায়াতের আমির হাসিনুর রহমান সহ ৭জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় রামেক হাসপাতালে দুজনকে এবং বাঁকিদের ঈশ্বরদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪